(ক) সকল খোলা লাইনের উপর;যেমন- রেলওয়ের বেড়ার মধ্যে যাত্রীদের বহনের জন্য গাড়ি এবং প্রাণী চলাচল এবং মালামাল লইবার জন্য উন্মুক্ত লাইন,এবং যেইখানে এমন ধরনের বেড়া নাই,রেললাইনের উভয় পার্শ্বে ১০ ফুট পর্যন্ত ;তবে রেলওয়ের সংশ্লিষ্ট কাজের উদ্দেশ্যে ব্যবহৃত এলাকার বাহিরে যেকোন মিল অথবা, কয়লা খনির পার্শ্বের উপর নহে। (খ)সকল রেলওয়ে স্টেশনের উপর, মালামাল লোড, স্টেশন চত্বর এবং রেলওয়ের বেড়া অথবা রেলস্টেশনের সীমানার মধ্যে রেলের জমির উপর নির্মিত ভবন সমুহ পার্বতীপুর, সৈয়দপুর, লালমনিরহাট, রাজবাড়ী, খুলনা, ঢাকা, চৌমুহনী, চট্টগ্রাম, পাহাড়তলী, লাকসাম, ভৈরব বাজার এবং চাঁদপুর স্টেশন এলাকায় রোল-কর্মচারীদের…