জেলা পুলিশ সংক্রান্ত বিধিসমূহ যাহা এই সকল প্রবিধানের পরিচ্ছেদে রহিয়াছে,তাহা রেলওয়ের প্রতি প্রযোজ্য, যদি না এই পরিচ্ছেদের প্রসঙ্গ অথবা প্রবিধানের সহিত অসঙ্গতিপূর্ণ মনে না হয়। ভাষ্য রেল-পুলিশ বিধি এবং জেলা পুলিশ বিধিঃ জেলা পুলিশ বিধিমালার ১-৭ পরিচ্ছেদ দ্বারা পরিচালিত।এই পরিচ্ছেদগুলির বিভিন্ন অংশে সার্কেল সহকারী সুপার,পুলিশ সুপার, থানার ওসি এবং পল্লী প্রশাসনের তদন্ত, অনুসন্ধান, গোয়েন্দা কার্যক্রম, স্থায়ী নিবাস (Domicillary) পরিদর্শন ও দায়িত্ব সংক্রান্ত বিধি সুশৃংখলভাবে সন্নিবেশ করা হইয়াছে। পুলিশ বিধিমালার অষ্টম পরিচ্ছেদে বিশেষভাবে রেল-পুলিশের অধিকার ও দায়িত্ব এবং এই প্রসঙ্গে প্ৰযোজ্য…