(ক) প্রত্যেক আদালত দফতরে পি ফরম নং ৮৫-তে একটি নগদ হিসাব রক্ষণাবেক্ষণ করিতে হইবে। এই হিসাব ৪০৯ প্রবিধান অনুসারে প্রয়োজনমত পরিবর্তন করিয়া রাখিতে হইবে। এই নগদ হিসাবের মধ্যে কর্মচারীদের বেতন সংক্রান্ত বিস্তারিত অন্তর্ভুক্ত হইবে এবং আদালত কর্মচারীদের হাতে অন্য যেই সকল অর্থ আসে তাহা যোগ হইবে। আদালত অফিসার কর্তৃক প্রত্যেক অংকের অর্থের জন্য একটি করিয়া মুদ্রিত রসিদ ফরম নং ৩৯-এ সহি করিয়া যিনি টাকা জমা দিয়াছেন তাহাকে দিতে হইবে। (খ) সাধারণতঃ বলা হইয়া থাকে যে, মালখানার সরাসরি দায়িত্বে নিয়োজিত অফিসার এই হিসাব রক্ষণাবেক্ষণ করিবেন, কিন্তু তাহা আদালতের ভারপ্রাপ্ত অফিসার এবং (গ) দফায় বর্ণিত…