আদালত দফতরে রক্ষিত রেজিস্টারসমূহ ভুল অথবা বাদ পড়ার সংখ্যা কমাইবার লক্ষ্যে বিভিন্ন রেজিস্টার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত অফিসারগণ প্রত্যেক মাসের প্রথম রবিবার সংশ্লিষ্ট সকল রেজিস্টারসমূহ আদালত অফিসারের নিকট পেশ করিবেন—ঐ সকল রেজিস্টার সম্পর্কে সময়ে সময়ে যে সকল প্রশ্ন উথাপিত হইতে পারে তাহার উত্তর দেওয়ার জন্য। উপজেলা পর্যায়ে যেইখানে কোন আদালত ইন্সপেক্টর নাই, সেইখানে ঐ সকল প্রতিবেদন সার্কেল সহকারী সুপারের নিকট পেশ করিতে হইবে। আদালত অফিসার অথবা সার্কেল সহকারী সুপার ক্ষেত্রবিশেষ ঐ সকল প্রতিবেদন পরীক্ষা করিবেন এবং যেকোন ত্রুটি অথবা বাদ পড়িয়া যাইবার ঘটনা ধরা পড়িলে পরে তাহা শোধরাইবার…