(ক) প্রত্যেক অর্ধ-বৎসরের প্রারম্ভেই আদালত অফিসার পি ফরম নং ১১০-এ বিবরণ প্রস্তুত করিবেন। পুলিশ সুপার বিবরণের একটি কপি তোলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেঞ্জের উপ-মহাপরিদর্শক এবং আরেকটি কপি বিভাগীয় কমিশনারের নিকট পাঠাইবেন, তাহা ১০ জানুয়ারি এবং ১০ জুলাই’র মধ্যেই তাঁহাদের নিকট পৌছাইতে হইবে। উপ-মহাপরিদর্শক প্রথমে উক্ত বিবরণীর সহিত তাহার পূর্বের অর্ধ-বৎসরের এবং তাহার পূর্ববতী প্রতিষঙ্গিক অর্ধ-বৎসরের বিবরণী পরীক্ষা করিবেন এবং তাহার রেঞ্জের জন্য একটি একীকৃত বিবরণ সংকলন করবেন। তিনি তখন তথ্যগুলির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করিবেন, প্রথমে তিনি রেঞ্জের সমুদয় তথ্যগুলি সমালোচনা এবং বিবরণের ব্যাপারে বিশেষ…