(ক)বার্ষিক অপরাধ বিবরণী প্রস্তুতির সুবিধার লক্ষ্যে পি ফরম নং ১০৯-এ সংকলনপত্র সম্বলিত একটি খতিয়ান রেজিস্টার প্রত্যেক সদর দফতর এবং মহকুমা পর্যায়ের আদালতে রক্ষণাবেক্ষণ করিতে হইবে। প্রত্যেক থানার জন্য একটি করিয়া শীট অথবা একাধিক শীট থাকিবে, যাহাতে অপরাধের প্রত্যেকটির বিবরণ অথবা ক্রমিক নং থাকিবে। (খ)যেই সমস্ত মামলার ক্ষেত্রে প্রাথমিক তথ্য প্রতিবেদন লিখিতে হয়, যাহা মামলার সাধারণ রেজিস্টারে অন্তর্ভুক্ত হইয়াছে, এবং এমন সমস্ত মামলার ক্ষেত্রে এই রেজিস্টার হইতে অপরাধ সংকলনপপত্র তৈয়ারির জন্য তথ্য সন্নিবেশ করিতে হইবে। ফরিয়াদ অথবা দরখাস্ত আকারে ম্যাজিষ্ট্রেটের নিকট পেশকৃত গঠিত প্রগ্রাহ্য মামলায় এবং…