(ক)সমগ্র জেলার জন্য সকল সদর আদালতসমূহে পি ফরম নং ১০৮-এ সাজা প্রদানের একটি সূচি রক্ষণাবেক্ষণ করিতে হইবে। (খ)সাজা প্রদানের রেজিস্টারে প্রত্যেক ব্যক্তির নামের নিচে সূচির পাতা, খণ্ড এবং বৎসরের কথা লিপিবদ্ধ করিতে হইবে। (গ) প্রত্যেক মাস শেষে জেলা পর্যায়ের সাজার শীট পাইবার পরই সদর আদালত অফিসার সমগ্র জেলার জন্য একটি সুচি প্রস্তুত করিবেন। (ঘ) প্রতি ১০ বৎসরের সূচকসমূহ বহি আকারে বাঁধাই করিয়া রাখিতে হইবে। (ঙ) সদর আদালত অফিসার এই রেজিস্টারের সূচকসমূহ পরীক্ষা করিয়া দেখিবেন নে, চালান দেওয়া ব্যক্তি পূর্বেই সাজা পাইয়াছে অথবা পায় নাই এবং তিনি চার্জশীটের পিছনে প্রত্যায়ন করিবেন যে, তিনি এমনটি করিয়াছেন।…