(ক) সকল সদর দফতরের আদালতে পি ফরম নং ১০৭-তে ব্যক্তিদের একটি রেজিস্টার রক্ষণাবেক্ষণ করিতে হইবে। (খ) নিম্নোক্ত অপরাধের দরুন সাজাপ্রাপ্ত সকল ব্যক্তির নাম ইহাতে অন্তর্ভুক্ত হইবেঃ (১) দণ্ডবিধির ১২ এবং ১৭ অধ্যায় অনুসারে অপরাধসমূহ অথবা অপরাধের চেষ্টা করা অথবা কুপ্ররোচনা দেওয়ার দায়ে চাবুক মারার শাস্তি হইতে পারে অথবা ইহার সহিত তিন বৎসরের কারাদণ্ড অথবা আরও বেশি শাস্তি হইতে পারে; (২) দণ্ডবিধির ১৭০ এবং ১৭১ ধারা অনুসারে একজন সরকারী কর্মচারীকে প্রতারণা করা অথবা প্রতারণা করিবার চেষ্টা করা অথবা কুপ্ররোচনা দেওয়া; (৩) দণ্ডবিধির ১৭০ এবং ১৭১ ধারা অনুসারে গুরুতর আঘাত করা অথবা আঘাত হানার চেষ্টা করা অথবা আঘাত…