(ক) প্রত্যেক আদালত দফতরে পি ফরম নং ১০৬ রাখিতে হইবে, যাহাতে মোক্তার ও উকিলদের নাম, কে জামিন দিতে পরিবেন এবং জামিন দেওয়া সংক্রান্ত তাহাদের ক্ষমতা কত তাহা বর্ণাক্রমিক অনুসারে সাজান থাকিবে। এই রেজিস্টার সিনিয়র দারোগার তত্ত্বাবধানে সিনিয়র সহকারী সাব- ইন্সপেক্টর রক্ষণাবেক্ষণ করবেন। (খ)একটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্তুর্ভুক্তি রেজিস্টার রক্ষণাবেক্ষণ অফিসারকে আড়াআড়িভাবে করিতে হইবে। (গ) যখন একজন জামিনদারের মুচলেকা বাজেয়াফত হইয়া যায়, তখন পুলিশ তাহার উক্ত বাজেয়াফতকৃত অর্থ পূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত তাহাকে আবার জামিননামার জন্য অনুমতি দেওয়ার ব্যাপারে বাধা দিবে। যদি…