(ক) ফৌজদারী মামলার তদন্ত তদারকির কাজে নিয়োজিত অফিসার এই বিষয়ে আশ্বস্ত হইবেন যে- (১) কোনরূপ বিলম্ব না করিয়া তদন্তকাৰ্য আগাইয়া চলিয়াছে; (২) তদন্তকার্য সামগ্রিকভাবে চলিতেছে, অর্থাৎ সুত্রগুলি খুজিয়া বাহির করিবার চেষ্টা হইতেছে এবং গুরুত্বপূর্ণ ধারাগুলি অনুসৃত হইতেছে; (৩) কেবলমাত্র স্বীকৃতি আদায় করা এবং যাহা বলা হইতেছে তাহার উপর নির্ভর করাই তদন্তকারী অফিসারের প্রধান কাজ নহে, এবং স্বীকারোক্তি আদায়ের জন্য তিনি কাহারও উপর চাপ প্রয়োগ অথবা কাহাকেও প্রলুব্ধ করিবেন না; (৪) অধঃস্তন পুলিশরা সততার সহিত কাজ করিতেছেন; (৫) জনসাধারণের সহিত সদ্ব্যবহার করা হইতেছে; এবং (৬) নির্ধারিত পদ্ধতি অনুসৃত হইতেছে।…