(ক) প্রত্যেক আদালত দফতরে ফরম নং ৩৮৩১-এ একটি করিয়া হাজত রেজিস্টার রাখিতে হইবে। (খ)এই রেজিস্টারের ভারপ্রাপ্ত আদালত অফিসার থানা অথবা ম্যাজিস্ট্রেটের হাওলা, অথবা দেওয়ানী বিচারকগনের নিকট হইতে সাজা অথবা হাজতের প্রতি অঙ্গীকার স্বরূপ অথবা জামিনে মুক্তির জন্য বন্দী করিবেন এবং তাৎক্ষণিকভাবে তাহাদের নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত করিবেন। তিনি ইহা ব্যতীত প্রতিদিন ম্যাজিষ্ট্রেটের সামনে যেই সকল বন্দীকে হাজির করা হয় তাহদের নাম রেজিস্টারের উপযুক্ত পৃষ্ঠায় অন্তর্ভুক্ত করিবেন। (গ) ম্যাজিষ্ট্রেটের সামনে বন্দীদের হাজির করিবার জন্য জেলার পরোয়ানাসহ আদালত অফিসারের গার্ডের নিকট বন্দিদের হস্তান্তর করিবেন,ইহা তাহার…