(ক) ফরম নং ৩৮১৭-তে একটি রেজিস্ট্রর নিয়মানুযায়ী রাখিতে হইবে যে, পুলিশের নিকট রিপোর্টকৃত সকল প্রগ্রাহ্য মামলার বিষয়গুলি একটি সুবিধাজনক উপায়ে দেখিবার জন্য ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রহিয়াছে এবং যেই ম্যাজিস্ট্রেট মামলা পরিচালনা করেন তিনি এই উদ্দেশ্যে বরাদ্দকৃত কলামে তাহার নির্দেশ অন্তর্ভুক্ত করিবেন। (খ) গ্রাহ্য মামলায় যেইখানে ম্যাজিস্ট্রেট তাহার নিকট পেশ করা ফয়িদের প্রক্রিয়া ইস্যু করেন অথবা তাহার নিজের প্রস্তাবে প্রণালী নির্দেশ করেন,কিন্তু যেইখানে পুলিশের নিকট প্রথম তথ্যই অথবা তাহাদের দ্বারা পরিচালিত তদন্ত সম্পর্কে কিছুই জানান হয় নাই, তাহা রেজিস্টারে অন্তর্ভুক্ত হইবে না। (গ) রেজিস্টার…