(ক) পি ফরম নং ১০২-তে একটি রেজিস্টার আদালতে রক্ষণাবেক্ষণ করা হইবে, তাহাতে পুলিশী মামলার সকল আপীল অন্তর্ভুক্ত হইবে। (খ) উক্ত রেজিস্টার প্রত্যেক সপ্তাহে একবার সদর দফতরে পুলিশ সুপার এবং মহকুমা পর্যায়ে মহকুমা পুলিশ অফিসার অথবা সার্কেল সহকারী সুপারের নিকট পেশ করিতে হইবে, এবং তাঁহাদের নিজেদেরকে সন্তুষ্ট হইতে হইবে যে, ঐ সমস্ত মামলা পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠু শর্তাবলী মানিয়া চলা হইয়াছে এবং সরকারী প্রতিনিধিত্ব ব্যতীতই অবিচার করা হয় নাই— তাহা তিনি পর্যবেক্ষণ করিবেন। রেলওয়ে পুলিশ কর্তৃক পাঠান যেকোন মামলার আপীল-সংক্রান্ত অন্তর্ভুক্তির কপিসমূহ সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ সুপারের নিকট পাঠাইতে হইবে। (গ)…