(ক) পুলিশ কর্তৃক পাঠান অসনাক্ত ব্যক্তিদের একটি রেজিস্টার পি ফরম নং ৯৮তে সকল আদালত দফতরে রক্ষণাবেক্ষণ করিতে হইবে। [“অসনাক্ত’-এর সংজ্ঞার জন্য দ্রষ্টব্য ৪৯৩ ধারা] (খ) যখন এমন ধরনের কোন একজন অসনাক্ত’ ব্যক্তি পুলিশের হাওলায় থাকিবে, তখন তাহার সম্পর্কে বিস্তারিত তথ্য ও বিবরণ আদালত অফিসার রেজিস্টারে অন্তর্ভুক্ত করবেন। (গ) রেলওয়ে পুলিশ কর্তৃক পাঠান অসনাক্ত ব্যক্তিদের ক্ষেত্রে, যেই আদালতে এমন সকল ব্যক্তির বিচার হইয়াছে সেই আদালতের সহিত সংশ্লিষ্ট পুলিশ অফিসারগণ অসনাক্ত ব্যক্তিদের রেজিস্টারে তাহাদের নামগুলি অন্তর্ভুক্ত করিবেন এবং রেজিস্টারের মন্তব্য কলামে ‘রেলওয়ে পুলিশ শব্দগুলি লিপিবদ্ধ করিতে হইবে।…