(ক) ফৌজদারী কার্যবিধির ৫১৭, ৫২৩ অথবা ৫২৪ ধারা অনুসারে যখন নির্দেশ প্রদান করা হইবে, তখন আদালত অফিসারগণ জাল মুদ্রা অথবা যেকোন যন্ত্রপাতির ব্যাপারে নিম্পত্তি প্রদানের জন্য বিচার বিভাগীয় অফিসারগণের নিকট আবেদন পেশ করবেন, যেমন— ছাঁচ মেরামতের জন্য ব্যবহৃত ছাপযন্ত্র, মুদ্রাকে আকর্ষণীয় করিয়া তোলার ছাঁচ এবং মুদ্রা ধোলাই করিবার ফর্মা, তথাপি তাহা বিবেচনা করিতে হইবে যে,” সেই টাকশালের প্রধানের নিকট পাঠাইবার জন্য মুদ্রা অথবা যন্ত্রপাতি নিকটস্থ ট্রেজারী অথবা সাব-ট্রেজারী অফিসারের নিকট পাঠান হইবে না। এই সকল অপরাধ তদন্ত বিভাগের উপমহাপরিদর্শকের মাধ্যমে টাকশালে প্রেরণ করিতে হইবে এবং ইহার সহিত একটি বিবরণীতে…