(ক) আদালতের মালখানার ভারপ্রাপ্ত দারোগা যেকোন নিম্নতম ধারা অনুসারে তাহার আওতায় রাখিবার জন্য বাধ্য সকল সম্পদ পি ফরম নং ১০০-তে একটি রেজিস্টারে রাখিবেন। (খ) যখন কোন সম্পদ তাহার মালিককে ফেরত দেওয়া হইবে, তখন ফেরতদানের নির্দেশ ১০ কলামে লিপিবদ্ধ করিতে হইবে এবং অনুমোদন প্রদানকারী কর্তৃপক্ষ তাহার আদেশে সহি দিবেন। সম্পদ গ্রহনকারী ব্যক্তির প্রাপ্তি রসিদ রেজিস্টারের ১৪ কলামে লওয়া হইবে। (গ) হয়রানি এড়াইবার জন্য ছোট জিনিসপত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে তাহার মালিককে ফেরত দিতে হইবে, তবে মালিককে এমনভাবে পাঠাইবার ইচ্ছা প্রকাশ করিতে হইবে। এই বিষয়ে আদালত অফিসার জিনিসের মালিকের ইচ্ছা জানিয়া লইবেন,…