(ক) ম্যাজিস্ট্রেট প্রত্যেক আদালতে একটি করিয়া নিরাপদ কক্ষের ব্যবস্থা করিবেন যাহা মালখানা হিসাবে ব্যবহৃত হইবে। আদালতে পাঠান সকল সম্পদ এবং আদালত অফিসার কর্তৃক গৃহীত সকল সম্পদ উক্ত মালখানায় রাখা হইবে। (খ) এই কক্ষের চাবিগুলি আদালত অফিসার রাখিবেন, কেহ যাহাতে কোন সম্পদ ছিনাইয়া না লইয়া যায় অথবা বাক্সের মধ্যে রাখা আদালতে পেশ করা প্রামাণিক বস্তুতে কেহ যাহাতে অনধিকার হাত না দেয়। সেইজন্য তিনি দায়ী থাকিবেন। উক্ত কক্ষে অলঙ্কার, অর্থ অথবা দলিলপত্র রাখিবার জন্য একটি ভাল তালা সমেত একটি দুর্ভেদ্য বাক্স থাকিবে। প্রত্যেকটি বস্তু সুন্দরভাবে লেবেল লাগাইয়া রেজিস্টারের নম্বরের সহিত মিলাইতে হইবে। অফিসারগণের…