(ক) আদালত অফিসার রাসায়নিক পরীক্ষার জন্য থানার ভারপ্রাপ্ত অফিসার অথবা তদন্তকারী অফিসারের নিকট হইতে বস্তু সামগ্রী গ্রহণ করিবেন, তিনি রেলওয়ে এবং জেলার মামলার উভয় ক্ষেত্রে বস্তু সামগ্রী গ্রহণ করিবেন এবং ম্যাজিষ্ট্রেটের নির্দেশ পাইবার পর তাহা পরীক্ষার জন্য একটি পত্রে তাহার বর্ণনা দিয়া (দ্রষ্টব্য পরিশিষ্ট ১৮) রাসায়নিক পরীক্ষকের নিকট পাঠাইবেন। (খ) যেই সকল মৃত্যুর কারণ আদালত রাসায়নিক পরীক্ষকের প্রতিবেদন অনুসারে হয় নাই বলিয়া মনে করেন, অথবা যেইখানে প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি তোলা হয়, সেইখানে রায়ের একটি কপি এবং উপসর্গ সংক্রান্ত প্রমাণাদি এবং ময়না তদন্তের রিপোর্ট রাসায়নিক পরীক্ষককে সরবরাহ…