(ক) পরিদর্শন মন্তব্য সকল সময় সংক্ষিপ্ত ও সঠিক হওয়া চাই। উহাতে অপরাধের বিস্তারিত পর্যালোচনা, লম্বা-চওড়া প্রশংসাসূচক বা নিন্দামূলক মতামত বা দীর্ঘায়িত পর্যালোচনারও কোন প্রয়োজন নাই । ভুল-ত্রুটি ও আদেশ সম্পর্কে পরিমূর্তি উপলব্ধির ব্যাপারে অধঃস্তন ব্যক্তিদের ভবিষ্যৎ উপকারের জন্যই পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করিতে হইবে। (খ) ত্রুটি-বিচূতিগুলি একের পর এক সাজাইয়া ক্ৰমিক নং দিয়া লিখিয়া ঐ সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য লিপিবদ্ধ করিতে হইবে। (গ) পরিদর্শনকারী অফিসার শুধুমাত্র তাহার দেখা ত্রুটি-বিচূতিগুলি লিখিতভাবে রেকর্ড করিয়াই ক্ষান্ত হইবেন না, তিনি সংশ্লিষ্ট অফিসারগণের নিকট ঐগুলি পরিষ্কার বুঝাইয়া…