(ক) জেল প্যারেড প্রতিবেদন প্রস্তুতের জন্য মনোনীত পুলিশ অফিসার প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার যেই সকল পিআর বন্দীকে আগামী ১৫ দিনের মধ্যে মুক্তি দেওয়া হইবে এবং যাহারা গত ১৫ দিনে মারা গিয়াছেন, তাহাদের সাজা প্রদানের স্থান অথবা বাসস্থানের বিচার না করিয়া জেলখানা হইতে পিআর স্লিপ সংগ্রহ করিতে হইবে। পিআর অপরাধীদের পিআর স্লিপ মুক্তির নোটিশ বলিয়া গণ্য হইবে। (খ) যদি পিআর স্নিপ যথাসময়ে না পাওয়া যায়, তাহা হইলে বিষয়টি জেল সুপারের নিকট রিপোর্ট করিবেন। (গ) পিআর বন্দীর পিআর স্লিপ, যেই স্নিপ যেকোন কারণে যদি পাক্ষিক দলের মধ্যে অন্তর্ভুক্ত না হইয়া থাকে এবং তাঁহাদের মুক্তির ব্যাপারটি যদি অন্য আরেক…