(ক) বিচারাধীন কোন ব্যক্তির আঙ্গুলের ছাপ স্লিপ যাহা আঙ্গুলের ছাপ সংস্থা কর্তৃক সনাক্ত হয়, এমতাবস্থায় যদি মামলা শেষ হইয়া যায়, তাহা হইলে ফলাফল পি ফরম নং ৯৯-তে সংস্থাকে জানাইতে হইবে এবং ইহার সহিত একটি নূতন আঙ্গুলের ছাপ স্লিপ সংযোজন করিতে হইবে। যদি মামলা খালাস অথবা বেকসুর মুক্তির মাধ্যমে শেষ হয় তাহা হইলে আপীলের ফলাফলের পরেই বিষয়টি জানাইতে হইবে। (খ)অন্য (জেলার) সংস্থা কর্তৃক সনাক্তকৃত ব্যক্তির বিচারের ফলাফল একইভাবে ঐ সকল সংস্থাকে এবং একই ফরমে জানাইতে হইবে। (গ)সংস্থা কর্তৃক সনাক্তকৃত কোন ব্যক্তিকে যদি বিচারের জন্য চালান না দেওয়া হয়, তাহা হইলে তদন্তকারী অফিসার এই ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থার…