(ক) ইহা সকল পদমর্যাদার পুলিশ অফিসারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, তাহারা কেবলমাত্র নিজের এলাকার অপরাধীদের চেহারার সাথেও পরিচিত হইবেন না, বরঞ্চ অন্য এলাকায় অপরাধীদের চেহারার সাথেও পরিচিত হইবেন এবং পুলিশ সুপার যাহারা সদর দফতরে উপস্থিত থাকিতে পারেন এমন পুলিশ অফিসারদেরকে প্যারেড পার্টিতে যোগদানের জন্য জোর অনুরোধ জানাইবেন। তবে এমন অফিসারদের সংখ্যা ২০-এর অধিক হইবে না। কনস্টেবলরাও এই সকল প্যারেডের অন্তর্ভুক্ত হইবে। কারাগার আদালতের বিধি অনুসারে পুলিশ জেল পার্টির কোন সদস্যই সনাক্তকরণের উদেশ্য ব্যতিরেকে আর কোন প্রয়োজনে কোন বন্দীর সহিত যোগাযোগ করিতে পারে না। এই সকল প্যারেড তথাপি পুলিশ অফিসারদেরকে…