যখন একজন ব্যক্তির আঙ্গুলের ছাপ স্নিপ রেকর্ডের জন্য থাকে অথবা একজন বিচারাধীন বন্দীর আঙ্গুলের ছাপের স্লিপসমূহ তদন্তের জন্য ইতোমধ্যে প্রণীত হয় এবং সে যদি ঘোষিত অপরাধী হয়, অথবা জেল হইতে পালায় অথবা আইনসম্মত জিন্ম হইতে পালায়, অথবা কিছু অপরাধ করিবার পরেই ফেরার হয় তাহা হইলে এই ঘটনার সংবাদ অথবা ইতোমধ্যেই প্রণীত বিচারাধীন ব্যক্তির আঙ্গুলের ছাপ স্লিপ তাৎক্ষণিকভাবে আদালত অফিসার স্থানীয় সংস্থাসহ বৈদেশিক সংস্থাকে পাঠাইবেন। প্রত্যেক সংস্থাকে সরাসরি জানাইতে হইবে যে, এমন ঘটনার প্রতিবেদন অথবা আঙ্গুলের ছাপের স্লিপ অমুক অমুক সংস্থাকে পাঠান হইয়াছে। যদি এমন কোন ব্যক্তি পুলিশের সতর্ক নজর এড়াইয়া চলে অথবা…