আদালত অফিসার আঙ্গুলের ছাপের স্লিপসমূহ পরীক্ষিত হইবার পর পি ফরম নং ৯৬-তে একটি ডেসপ্যাচ চেকসহ আঙ্গুলের ছাপ সংস্থা অথবা রেকর্ড রাখিবার জন্য সংশ্লিষ্ট দফতরে সরাসরি পাঠাইয়া দিবেন;তবে শর্ত থাকে যে,আপীলের সময় উত্তীর্ণ হইতে হইবে, অথবা যদি কোন আপীল হইয়া থাকে, তাহা হইলে সেই ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হইয়া গিয়াছে। টীকা ঃ আঙ্গুলের ছাপ সংস্থায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করিবার গুরুত্বহীন অপরাধীদের আঙ্গুলের ছাপের স্নিপ আটকাইয়া রাখিবার অপ্রয়োজনীয়তা এড়াইতে সনাক্তকৃত অথবা ‘অসনাক্ত শব্দগুলি লিখিতে হইবে। বিষয় অনুসারে, আঙ্গুলের ছাপ সংস্থায় রেকর্ড হিসাবে রাখা সকল স্লিপের উল্টাদিকে একেবারে উপরে লাল কালি দিয়া…