যেই সকল ক্ষেত্রে অপরাধের জন্য সাজা দেওয়া হইয়াছে এবং ৪৯২ প্রবিধানে উল্লিখিত অবস্থার প্রেক্ষিতে যাহাদিগকে জরিমানা, চাবুক মারা, স্বল্প সময়ের জন্য কারাদণ্ডে অথবা যাহারা নিরাপত্তার জন্য কারাগারে রহিয়াছেন, যেহেতু তাহারা তাড়াতাড়ি কারাগার হইতে বাহির হইয়া যাইতেছেন। সুতরাং তাঁহাদের ক্ষেত্রে উপরোক্ত ধারা প্রয়োগ করা সম্ভব নহে। এই সকল ক্ষেত্রে আদালত অফিসার সাজা প্রদানের পর পরই এই প্রকারের অপরাধীদের আঙ্গুলের ছাপ লাইবেন এবং উক্ত আঙ্গুলের ছাপ-সম্বলিত স্নিপ রেকর্ড হিসাবে আঙ্গুলের ছাপ সংস্থায় প্রেরণ অথবা না রাখা সম্পর্কে নির্দেশ প্রদানের জন্য স্লিপ পুলিশ সুপারের নিকট পেশ করিবেন। এই সকল ক্ষেত্রে…