(ক) পরিদর্শনের মৌল লক্ষ্য হইতেছে। ইহা দেখা যে, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরোধে পুলিশ যথাযথভাবে কাজ করিতেছে; অতএব পরিদর্শনকারী বিষয়গুলির উপর বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ রাখিবেন (১) তদন্তকার্যসমূহ কিভাবে পরিচালিত হইয়াছে; (২) অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ; (৩) অপরাধের স্থানীয় ক্রমবিকাশ; (৪) নিবারণমূলক ব্যবস্থাদির প্রয়োগ; (৫) গ্রাম-পুলিশ নিয়োগ; এবং (৬) পঞ্চায়েত ইউনিয়ন পরিষদ ও জনসাধারণের সহিত সহযোগিতা। (খ) রেজিস্টার, রেকর্ড, পাশাক-পরিচ্ছদ, সাজ-সরঞ্জাম, আসবাবপত্র ও বিল্ডিং পর্যেবক্ষণ করিয়া ইহা দেখিতে হইবে যে ,ঐগুলি ভাল অবস্থায় রহিয়াছে ,নিয়ম –বিধি ঠিকমত প্রতিপালিত হইতেছে, ব্যয় বাহুল্যতা পুরিহার ও…