একজন বন্দীর মুক্তির পূর্বে যখন একজন বিশেষজ্ঞ একটি জেলায় বন্দীর আঙ্গুলের ছাপ পরীক্ষা করিতে যাইতে পারেন না, তখন যিনি উক্ত স্লিপ প্রণয়ন করিয়াছেন তিনি ব্যতিরেকে অন্য যেকোন দক্ষ ব্যক্তিকে দিয়া বন্দীর উক্ত স্লিপ পরীক্ষা করাইতে হইবে। উপরের প্রবিধানে বর্ণিত একজন বিশেষজ্ঞ কর্তৃক স্লিপ পরীক্ষার নিয়মাবলী ও নির্দেশনা অনুসারেই একজন দক্ষ ব্যক্তি স্লিপ পরীক্ষা করবেন। তবে শর্ত থাকে যে, তিনি যদি মনে করেন যে, স্লিপের ছাপসমূহ ঝাপসা অথবা অস্পষ্ট হইয়া গিয়াছে তাহা হইলে তিনি একটি দ্বিতীয় “ক” স্লিপ তৈয়ার করিবেন এবং কোন শ্লিপটি রেকর্ড হিসাবে রাখিবার জন্য উপযুক্ত সেই বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য উভয় স্লিপই…