একজন বিশেষজ্ঞের আগমনের পর পরীক্ষার জন্য মুলতবী রাখা স্লিপের ফাইল তাহার নিকট হস্তান্তর করা হইবে এবং তাহা পরীক্ষা করিবার সময় নিজে সন্তুষ্ট হইবেন। যে, আঙ্গুলের ছাপ ঠিকভাবে লওয়া হইয়াছে এবং স্লিপের উপর নাম লেখা অপরাধীদেরই আঙ্গুলের ছাপ লওয়া হইয়াছে। ইহা ব্যতীত স্লিপে অন্তর্ভুক্ত সকল তথ্যই সুষ্ঠুভাবে লওয়া হইয়াছে এবং তাহা ঠিকমত ফাইলভূক্ত করা হইয়াছে কিনা তাহা দেখিবেন, সকল সাজাই ঠিকমত স্লিপে লিপিবদ্ধ করা হইয়াছে এবং প্রয়োজনীয় সংখ্যক কপি করা হইয়াছে কিনা তাহা পরীক্ষা করিবেন। যেকোন ভুলের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি পুলিশ সুপারকে জানাইতে হইবে। আঙ্গুলের ছাপ লওয়া স্লিপে…