(ক) আদালতের অফিসার খোলা ফাইলে এবং মুক্তির তারিখের ক্রমানুসারে অপরাধীর সকল আঙ্গুলের ছাপের স্লিপ সমূহ রক্ষণাবেক্ষণ করিবেন যতদিন না একজন বিশেষজ্ঞ তাহা পরীক্ষা করেন।[ বিধি ৬৫৪ দেখুন] যে সকল বন্দীকে অন্য জেলার জেলে বদলি করা হইয়াছে তাহদের স্লিপ সমূহ পরীক্ষার পূর্বে পি ফরম নং ৯৬-তে একটি ডেসপাচ চেকসহ যেই জেলায় তাহাকে বদলি করা হইয়াছে উক্ত জেলার আদালতের অফিসারের নিকট পাঠাইতে হইবে এবং তিনি তখন তাহারা তৈয়ার স্লিপসহ পরীক্ষার জন্য পেশ করিবেন। এই সকল স্লিপসমূহ পরীক্ষার পর সাজা প্রদানকারী জেলায় আদালত অফিসারের নিকট পাঠাইতে হইবে প্রদেশ (জেলা)-এর আঙ্গুলের ছাপ সংস্থায় প্রেরণের জন্য। (খ) অপ্রয়োজনীয়…