রেকর্ডের জন্য আঙ্গুলের ছাপ স্লিপের সংখ্যা হইবে নিম্নরূপ : (১) সাধারণ পিআর অপরাধী তাহার নিজের প্রদেশে (জেলায়) সাজাপ্রাপ্ত হইলে পরে সাজাপ্রাপ্ত প্রদেশের (জেলার) সংস্থায় রেকর্ডের জন্য এক কপি লওয়া হইবে; (২) অন্য সকল পিআর অপরাধীর ক্ষেত্রে যেই সকল কপি লওয়া হইবে, যেমন সাজাপ্রাপ্ত প্রদেশের (জেলার সংস্থার রেকর্ডের জন্য এক কপি, অপরাধী যেই প্রদেশের (জেলার) বাসিন্দা অথবা যেখানে অভিযুক্ত হইতে পারে তাহার প্রাদেশিক (জেলা) সংস্থার জন্য একটি কপি এবং যেখানে তাহার কর্মতৎপরতা রহিয়াছে অথবা বাড়িতে পারে বলিয়া ধারণা করা হয়- সেখানকার সংস্থার জন্য এক অথবা একাধিক কপি যেই সকল বিভিন্ন সংস্থায় আঙ্গুলের ছাপের…