(ক) সাজা প্রদানের পর আঙ্গুলের ছাপ সংস্থায় নথিভুক্ত করিবার জন্য পাঠানো প্রত্যেক স্লিপের উল্টাদিকে একেবারে উপরে লাল কালি দিয়া সনাক্তকৃত অথবা ‘অসনাক্ত’ লেখা হইবে মামলা অনুসারে (দ্রষ্টব্য ৪৯০ ধারা)। দ্বিতীয়বারের মত সাজাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে যাহার আঙ্গুলের ছাপ পরিচিত অথবা ইতোমধ্যেই তাহা রেকর্ড রহিয়াছে বলিয়া মনে করা হইবে, তাহার স্লিপও একইভাবে “পুনরায় সাজাপ্রাপ্ত’ শব্দ দিয়া অনুমোদন দিতে হইবে। যাহাতে তাহা আঙ্গুলের চাপ সংস্থায় বিশেষ দৃষ্টি পায় এবং এইভাবে একই ব্যক্তি দুইটি স্নিপ রেকর্ড আকারে থাকিবে। অন্ত্র চোরাচালানের দায়ে সাজাপ্রাপ্ত নাবিকের আঙ্গুলের ছাপ-এর স্লিপের একেবারে উপরে লাল কালি…