(ক) পিআর বন্দীদের আঙ্গুলের ছাপ তাহাদিগকে সাজা প্রদানের জেলা হইতে বদলির পূর্বেই লইতে হইবে। একজন পিআর বন্দীর আঙ্গুলের ছাপ বদলির পূর্বেই লওয়া না হইলে পরে তাহা লওয়া পিআর ক্লিাপের সাথেই পি ফরম নং ৯৬-তে একটি ডেসপাচ চেকসহ বন্দীকে যে স্থানে বদলি করা হইয়াছে ঐখানকার আদালতের অফিসারের নিকট পঠাইতে হইবে। আদালতের অফিসার বন্দীর আঙ্গুলের গৃহীত ছাপ পাইয়া যেখানে হইতে উক্ত পিআর স্লিপ পাওয়া গিয়াছে সেখানকার আদালতের অফিসারের সহিত ব্যাপারটা যোগাযোগ করিবেন। (খ) যেই সকল বালককে সংশোধন বিদ্যালয়ে পাঠানো হইতেছে তাহাদের পাঠাইবার পূর্বেই তাঁহাদের আঙ্গুলের ছাপ লাইতে হইবে। টীকাঃ “ সংশোধন বিদ্যালয়ের বালকেরা” অপ্রাপ্ত…