(ক) প্রত্যেক অপরাধীর পিআর প্রণয়নের সময় আদালতের অফিসার অথবা অন্য স্থানীয় কুশলী ব্যক্তির আঙ্গুলের ছাপ স্লিপ তৈয়ার করবেন এবং মন্তব্য আকারে পিআর স্লিপে (পি আর ফরম নং ৯৫) লিখিবেন এফপি লওয়া হইয়াছে তাহা জেল প্রশাসকের রেজিস্টার, বন্দীর ইতিহাস টিকিট এবং আদালতের সাজার রেজিস্টারেও লিখিতে হইবে। রেলওয়ের অপরাধীর ক্ষেত্রে স্লিপের একেবারে উপরে লাল কালি দিয়া লেখা হইবে ‘রেলওয়ে অপরাধী’। দণ্ডবিধির ৩৯৫, ৩৯৬,৩৯৭, 8০০, 8০১, ৪০২ এবং ৪১২ ধারা অনুসারে অপরাধের দরুন সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এবং এশীয় বংশোদ্ভূত সকল অপরাধীদেরকেও অনুলিপিসহ স্লিপ দিতে হইবে। একটি কপি লাল কালি দিয়া চিহ্নিত করিতে হইবে…