(ক) পিআর বন্দীরা তিন ভাগে বিভক্ত হইবে; যেমন: (১) পিআর; (২) পিআরটি; এবং (৩ )পিআরটি ৫৬৫ । শ্রেণী (১) নির্দেশ দেয় যে, যেই সকল বন্দীরা মুক্তি পাইবে, যেখানে তাহারা তাহাদের কারাদণ্ডের মেয়াদ উত্তীর্ণ হইবার পরেও আটক রহিয়াছে । শ্রেণী (২) নির্দেশ দেয় যে, যাহাদিগকে মুক্তি দেওয়ার জন্য তাঁহাদের নিজের জেলা অথবা তাঁহাদের বসবাসরত জেলার কারাগারে বদলি করা হইবে ; তবে গুল্ডা আইন, ১৯২৩ (আইন ১,১৯২৩) অথবা ১৯২৬ সালের (১৯২৬ সালের আইন তৃতীয়) জরুরী আইনের আওতায় দোষী সাব্যস্ত অপরাধী ব্যতিরেকে,তাহাদিগকে যেই এলাকা হইতে দেশান্তরিত করা হইয়াছে,যেখানকার কোন কারাগার হইতেই তাঁহাদের মুক্তি দেওয়া হইবে না।(নিচের…