পরিদর্শনকারী অফিসারগণের, বিশেষ করিয়া সুপারিন্টেন্ডেন্টগণের নিকট সংখ্যাতত্ত্ব অতীব গুরুত্বপূর্ণ। তবে ইহা বিশেষ খতিয়ানের প্রয়োজনীয়তা সম্বলিত কাজের মধ্যেই সীমিত থাকা উচিত, কারণ ইহার অতিরিক্ত বিষয়াবলীর অনুন্ধানে এবং কাজের মূল্যায়নের প্রধান মাপকাঠি হিসাবে সংখ্যাতত্ত্বের ব্যবহার আত্মপ্রতারণামূলক হইতে পারে। ইহাতে অধঃস্তন অফিসারগণ এই শিক্ষাই পাইবে যে, কেবলমাত্র দন্ড প্রদানের উচ্চহার এবং অপরাধের নিম্নহার প্রদর্শন করিয়াই প্রশংসা অর্জন করা সম্ভব। ক্ষুদ্রতর এলাকাসমূহে, যেমন পুলিশ থানায়, সংখ্যার তুলনামূলক বিচার শুধু বিপজ্জনকই নহে, অন্যায়ও বটে। যে সকল কাজ তিনি প্রকৃতই সম্পন্ন করিয়াছেন তৎসমুদয়ের…