প্রবিধান ৪৯২ অনুসারে যাহাদের আঙ্গুলের ছাপ লওয়া হইয়াছে এমন সকল অভিযুক্ত ব্যক্তিরাই ‘পিআর’ (পুলিশ নিবন্ধনকৃত) বলিয়া পরিচিত। তবে যেই সকল বালককে সংশোধন বিদ্যালয়ে পাঠানো হইয়াছে তাহারা পিআর নহে,তাহাদিগকে এখানে পাঠাইবার পুর্বেই তাঁহাদের আঙ্গুলের ছাপ লওয়া হইবে। মহিলাদের ক্ষেত্রে ৫০১ প্রবিধান দ্রষ্টব্য। “পিআর হইবার জন্য মুক্তি পরপর তাহার তত্ত্বাবধানের জন্য কেহ দায়ী নহে। এই ব্যবস্থায় পুলিশের প্রয়োজনেই একটি শ্রেণীবিভাগ করা হয়, যাহা জেলখানার রেজিস্টারের অন্তর্ভুক্ত করা হয়, তাহাতে পুলিশ মারাত্মক অপরাধীদেরকে তাদের কারাজীবনভর সনাক্ত করিতে পারে। ‘সংশোধন বিদ্যালয়ের বালকেরা অপ্রাপ্তবয়স্ক অপরাধী…