পুলিশের নিবন্ধন-বহির্ভূত একজন অভিযুক্ত ব্যক্তিকে গারদে পাঠানো হইবে, জেলখানা হইতে এই তথ্য পাইবার পর তাহার আঙ্গুলের ছাপ-সম্বলিত স্লিপ প্রস্তুত করিতে হইবে, তাহা লাল কালিতে “পুলিশের নিবন্ধুনু ব্যতিরেকে বন্দীকে পাগলা গারদে পাঠানো হইল’ অনুমোদিত হইবে এবং নথিতে লিপিবদ্ধ করবার জন্য পাঠাইতে হইবে- (১) দোষী সাব্যস্তকরণের দফতরে। (২) পাগলা যেখানকার বাসিন্দা সেখানকার দফতরে পাঠাইতে হইৰে। এই সকল ব্যক্তির নাম আদালতের সাজা রেজিস্টারে অন্তর্ভুক্ত হইবে এবং সংশ্লিষ্ট থানায় তাহা জানাইতে হইবে যাহাতে গ্রামের অপরাধ নোটবুক-এ তাহা অন্তর্ভুক্ত হয়। যদি পাগলা একজন অপরাধী হয় অথবা অন্য জেলার বাসিন্দা হয় তাহা হইলে…