(ক) একজন বিচারাধীন ব্যক্তির আঙ্গুলের ছাপ স্লীপ একটি তল্লাশি স্লিপসহ (পি ফরম নং ৫৩) তল্লাশির জন্য সংযোজন করিয়া পাঠাইতে হইবে। এই ফরমের এই অংশ আদালত অফিসার পূরণ করবেন যাহা ফরমের উপরে লিপিবদ্ধ রহিয়াছে। সন্দেহভাজন ব্যক্তি অথবা বিচারাধীন বন্দী, তল্লাশী স্লীপের প্রেক্ষিতে সনদ এবং বন্দীর নিজের জেলা প্রেরিত যাচাই তালিকা এবং সংস্থাসমূহের নাম, যেখানে আঙ্গুলের ছাপ যাচাই করিবার জন্য আঙ্গুলের ছাপ পাঠানো হইয়াছে, তাহা সতর্কতার সহিত পূরণ করিতে হইবে। (খ) যখন কোন বিচারাধীন বন্দীর আঙ্গুলের ছাপ তল্লাশির জন্য কোন সংস্থায় পাঠানো হয়, সেই ক্ষেত্রে বিচার বিলম্বিত হইবে না, কিন্তু যেখানে প্রয়োজন পরিবে যেখানে সংস্থা…