(ক) সন্দেহভাজন অসনাক্ত গ্রেফতারকৃত প্রত্যেক ব্যক্তি অথবা ফৌজদারী অভিযোগ একটি অপরাধের জন্য বিচারাধীন ব্যক্তি, যাহাদের এক বৎসর অথবা তাহারও বেশি সশ্রম কারাদণ্ড হইতে পারে, এমন ক্ষেত্রে আদালতের একজন দারোগা আঙ্গলের ছাপ গ্রহণ করিবেন এবং আঙ্গুলের ছাপ সংস্থায় তল্লাশির জন্য প্রেরণ করিবেন।এই উদ্দেশে হেফাজতে রক্ষিত প্রত্যক ব্যক্তি,যাহাদিগকে প্রথমে আদালতে চালান দেওয়ার সময় প্রকৃত নাম, বংশ-পরিচয়, বাড়ি এবং পূর্ব-পরিচয় সন্তোষজনকভাবে পাওয়া যায় নাই তাহারা অসনাক্ত বলিয়া গণ্য হইবে। (খ) রেলওয়ে পুলিশ কর্তৃক আদালতে প্রেরিত বিচারাধীন বন্দীদের আঙ্গুলের ছাপ স্লীপ,আদালতের সহিত সংশ্লিষ্ট জেলা পুলিশের আদালত…