(ক) আঙ্গুলের ছাপ লইবার পদ্ধতি রায় বাহাদুর এইচ.সি.বসু প্রণীত আঙ্গুলের ছাপ সহায়িকায়’ বর্ণিত রহিয়াছে। (খ) আঙ্গুলের ছাপ-সংক্রান্ত ক্লিপ প্রণয়নের সময় নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করিতে হইবেঃ (১) ক্ষেত্রবিশেষে আঙ্গুলের ছাপ অভিন্নভাবে পি ফরম নং ৯৩ অথবা ৯৪-তে স্বীকৃত আঙ্গুলের ছাপ ক্লিপেই লইতে হইবে। ক্লিপের মাঝের জায়গার ১০ অঙ্কের সকল স্থানে আঙ্গুলোর “রোলড” ছাপ লওয়া যাইবে, অপরদিকে সাদামাটা ছাপের জন্য উভয় হাতের ৪ আঙ্গুলের ছাপ লওয়া যাইবে। স্লিপের শিরোনামগুলি হইবে স্বব্যাখ্যাত। (২) আঙ্গুলের ছাপ সকল সময় ফরমের উপরে আঙ্গুলোর একেবারে সরু প্রান্ত দিয়াই লইতে হবে। (৩) “রোলড” ছাপ লইবার সুবিধার্থে…