(ক) আঙ্গুলের ছাপের মধ্যে বৃদ্ধাঙ্গুলির ছাপ থাকিবে এবং তাঁহা নাড়িয়া চাড়িয়া অথবা “সাধারণভাবে” লওয়া হইবে। (খ) “অসনাক্ত অর্থ যে ব্যক্তির বাড়ি এবং পূর্ব-পরিচয় জানা যায় নাই। (গ) “অনুসরিত হয় নাই অর্থ যে ব্যক্তির পূর্বেকার সাজার তথ্য পাওয়া যায় নাই। (ঘ) বিশেষজ্ঞ অর্থ একজন অফিসার যিনি আঙ্গুলের ছাপ পরীক্ষা এবং শ্রেণীবিন্যাস করিবার ব্যাপারে দক্ষ হিসাবে উত্তীর্ণ হইয়াছে এবং এই ব্যাপারে একজন বিশেষজ্ঞের মত মতামত দিতে পরিবেন। [প্রবিধান ৬৫৬ দেখুন] ভাষ্য ‘আঙ্গুলের ছাপ’ অর্থ কিঃ-‘আঙ্গুলের ছাপ এর সংজ্ঞা পুলিশ প্রবিধানের ৪৯০ প্রবিধানে দেওয়া আছে।অপরাধীদের খুজিয়া বাহির এবং অপরাধ অনুসন্ধানে পুলিশকে…