একটি পুলিশ থানার সামগ্রিক পরিদর্শনকার্য মাত্র কয়েক ঘন্টায় সম্পাদন করা কখনও সম্ভবপর নহে, এবং কদাচিৎ তাহা একদিনে করা যাইতে পারে । শীত মওসুমে প্রত্যেকটি পুলিশ থানার এলাকায় তিন বা চারদিন অবস্থান করা উচিত ;গরমের মওসুমে ও বর্ষাকালে যে সমস্ত থানার সন্নিকটে ভাল থাকার জায়গা নাই সেইখানে উপর্যুপরি কয়েকবার গমন করিয়া পরিদর্শনকার্য সম্পন্ন করা যাইতে পারে শুষ্ক আবহাওয়া সম্বলিত জেলাসমূহে সুপারিন্টেন্ডেন্টগণ শীতকাল আরম্ভ হইবার পুর্বেই পরিদর্শনকার্য সম্পন্ন করিবার চেষ্টা করিবেন যাহাতে তাহারা ৫১-ক প্রবিধানের উল্লিখিত বিষয়সমূহ পরীক্ষার উদ্দেশ্যে প্রত্যন্ত অঞ্চলে গমনের জন্য নিজেদেরকে মুক্ত করিতে পারেন।…