(ক) যখন কোন ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করেন যে— (i) দোষস্বীকারকারী বন্দী ; (ii) ফৌজদারী কার্যবিধির ৩৩৭ ধারার অধীন যাহাদের সাক্ষী করা হইয়াছে ; (iii) অন্যান্য বিচারাধীন বন্দীকে একই মামলায় জড়িত অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের নিকট হইতে জেল পৃথক করিয়া রাখিতে হইবে, তখন কোর্ট অফিসার উক্ত আদেশ জেল কর্তৃপক্ষকে জানাইবেন। (খ) রাজসাক্ষীদের পৃথকভাবে রাখা হইয়াছে কিনা তাহা সুপারিন্টেন্ডেন্ট দেখিবন। যদি কোন ক্ষেত্রে পৃথকীকরণ সম্ভব না হয় তাহা হইলে তিনি জেল ম্যাজিস্ট্রেটের নিকট প্রস্তাব দিবেন যে, রাজসাক্ষীকে অন্য কোন জেলে রাখা উচিত এবং আদালতে তাহার উপস্থিতি যেইদিন প্রয়োজন সেইদিন তাহাকে পাহারা দিয়া সেখানে…