(ক) কোর্ট অফিসে উপস্থিত হইবার সঙ্গে সঙ্গে সিনিয়র কোর্ট অফিসার পুরুষ বন্দীদের তল্লাশি করবেন, মহিলা বন্দীদের তল্লাশি করবেন ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমোদিত মহিলা এবং তাহাদের নিকট পাওয়া সকল সম্পত্তি এবং আক্রমণাত্মক অস্ত্র লইয়া লইবেন। বন্দীদের দায়িত্বে নিয়োজিত ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থানা পুলিশ যেই সকল সম্পত্তি ও অস্ত্র পাঠাইয়াছে তাহা মালখানার নিকট দায়ী কর্মকর্তা গ্রহন করিয়া মালখানা রেজিস্টারের অন্তর্ভুক্ত করিবেন। মহিলা বন্দীদের নিকট হইতে কাঁচ, ঝিনুক ও লোহার চুড়ি সরানো যাইবে না। এই প্রবিধান অনুযায়ী তল্লাশিকারী মহিলা একই দিনে মাথাপিছু চার আনা ফি পাইবে এবং অর্থ ম্যাজিস্ট্রেটের সম্ভাব্য…