(ক) বন্দীদের কোর্টে লইয়া যাইবার এবং জেলে ফেরত আনিবার সময় যতদূর সম্ভব সংক্ষিপ্ত রাস্তা অনুসরণ করিতে হইবে, তবে বাজার, অধিক জনসমাগম হয় এমন রাস্তা পরিহার করা উচিত। সম্ভব হইলে তাহাদিগকে বিশেষ গাড়িতে করিয়া আনা-নেওয়া করিতে হইবে। প্রথম শ্রেণীর বিচারাধীন বন্দীকে প্রিজন ভ্যান বা ভাড়া করা গাড়িতে আনা-নেওয়া করিতে হইবে এবং তাহাদের যাতায়াত যেন যুক্তিগ্রাহ্যভাবে আরাম ও গোপনীয়তা নিশ্চিত হয় তাহার ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে। (খ) যাহাদের মামলার নিষ্পত্তি হয় নাই তাঁহাদের জন্য অপেক্ষা না করিয়া সকল বন্দীকে সূর্যাস্তের এক ঘণ্টা পূর্বে কোর্ট হইতে জেলে লইয়া আসিতে হইবে। যাহাদের কোটে আটকিয়ে রাখা…