(ক) প্রয়োজন হইলে পুলিশ লাইন হইতে পুলিশ লইয়া কোর্ট পুলিশ জেল বা লকআপ হইতে বিচারাধীন বন্দীদের ম্যাজিষ্ট্রেটের কোটে পাহারা দিয়া লইয়া যাইবে এবং সেইখানে তাহারা যতক্ষণ থাকিবে ততক্ষণ তাহাদিগকে পাহারা দিবে। ম্যাজিষ্ট্রেট যাহাদের জেল দেওয়া বা হাজতে আটক রাখিবার নির্দেশ দিয়াছেন তাহাদিগকেও তাহারা পাহারা দিয়া ফেরত লইয়া আসিবে।[৪৮০ বিধি দেখুন] (খ) যখন কোন মামলার শুনানির মুলতবী করা হয় তখন ম্যাজিস্ট্রেট উক্ত মামলার পুনরায় শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করবেন এবং কোর্ট অফিসারের কর্তব্য হইল নির্ধারিত দিনে বন্দীদের সময়মত কোর্টে হাজির নিশ্চিত করা। ভাষ্য কারাগার হইতে কয়েদীদের পাহারা দিয়া লইয়া…