(ক) বিচারাধীন বন্দীরা তাহাদের পূর্বেকার জীবনযাপনের মান অনুযায়ী দুই ভাগে বিভক্ত হইবে। জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমোদনক্রমে মামলা পরিচালনাকারী আদালত হইল শ্রেণীবিন্যাসকারী কর্তৃপক্ষ। যথাযথ আদালতে হাজির করিবার পূর্বে হেফাজতে থাকিবার সময় বন্দীর শ্রেণীবিভাগের ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহার বিচার-বিবেচনা প্রয়োগ করবেন। (খ) বিচার পরিচালনাকারী আদালত কর্তৃক নির্ধারিত প্রথম শ্রেণীর বিচারাধীন বন্দীকে হাতকড়া লাগানো যাইবে না বা দড়ি দিয়া বাঁধা। যাইবে না। তবে সুপারিন্টেন্ডেন্ট বা ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে জেলা ম্যাজিষ্ট্রেটের সহিত আলোচনার পর অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে…