(ক) কোর্ট অফিসার জামিন ও স্বীকারোক্তি বন্ড বাহির করিয়া তাহা যথাযথভাবে কার্যকর করিবেন। (খ) সাক্ষী, মামলার পক্ষে এবং বণ্ড সম্পাদনকারী জামিনদারকে যথাযথভাবে জামিন ঠিক ও তাহা কার্যকর করিবার ব্যাপারে ম্যাজিস্ট্রেটের নির্দেশের পর কোর্ট অফিসে লইয়া যাইতে হইবে। (গ) প্রস্তাবিত জামিনদারের জীবনের অবস্থা সম্পর্কে কোর্ট অফিসারকে সতর্কতার সহিত অনুসন্ধান চালাইতে হইবে এবং তাহাদের যদি কোন ব্যাপারে কোন আপত্তি থাকে তাহা হইলে তাহা অবিলম্বে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে জানাইতে হইবে। ঘ) ফৌজদারী কার্যবিধির ৫১৩ ধারা মোতাবেক কোন পক্ষ যদি জামিন হিসাবে অর্থ প্রদান করে তাহলে নিশ্চিত নিরাপত্তার জন্য তাহা অবিলম্বে…