(ক) ফৌজদারী কার্যবিধির ৮৭ ধারার অধীন কোন ঘোষণার তিনটি কপি ম্যাজিস্ট্রেটের অফিস হইতে সংগ্রহ করিতে হইবে। একটি কোর্ট অফিস, একটি থানা এবং একটি পলাতক ব্যক্তির গ্রামের জন্য। (খ) ঘোষণা প্রকাশের ব্যাপারে পুলিশ অফিসারগণ ফৌজদারী কার্যবিধির ৮৭ ধারার বিধানসমূহ যথাযথভাবে পালন করিবেন। কোর্ট অফিসার উক্ত ঘোষণার একটি কপি আদালত প্রাঙ্গণে সাক্ষীর উপস্থিতিতে লাগাইয়া দিবেন এবং এই সম্পর্কে রিপোর্ট প্রদান করিবেন। পলাতক ব্যক্তির গ্রামের জন্য কপির বক্তব্য থানা কর্মকর্তা গ্রামের উল্লেখযোগ্য স্থানে পড়িয়া শুনাইবেন, গ্রামের প্রধান বাসিন্দাদের উপস্থিতিতে তিনি উক্ত ঘোষণপত্র পলাতক ব্যক্তির বাড়ির সাধারণ স্থানে লটকাইয়া…