(ক) সকল জেলার ফৌজদারী পরোয়ানা, অনুচ্ছেদ (খ)-এ উল্লিখিত পরোয়ানা ব্যতীত, কালেক্টরেটের নাজির তত্ত্বাবধান করিবেন। (খ) ফৌজদারী কাৰ্যবিধির ৮৮ ধারার অধীন সাধারণভাবে ইসু্য করা গ্রেফতার ও জরিমানার ওয়ারেন্ট এবং আদেশ এবং অনুসন্ধান ওয়ারেন্ট আদালতগ্ৰাহ্য এবং আদালতগ্রাহ্য নহে। এমন উভয় ক্ষেত্রেই পুলিশ কার্যকর করিবেন এবং জরিমানার ওয়ারেন্ট ব্যতীত সকল ওয়ারেন্টই পরোয়ানা রেজিস্টারে লিপিবদ্ধ করিবেন। ১৯৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারার অধীন, মোটরযান আইন, ভাড়াটিয়া ঘোড়ার গাড়ি আইন, পশুর প্রতি নিষ্ঠুর আইনের অধীনে এবং হাইওয়ে আইন এবং পৌর আইনের বিরুদ্ধে অপরাধের জন্য আদালত সরাসরি সংশ্লিষ্ট পুলিশ অফিসারের…